1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কঠোর নতুন অভিবাসন নীতির আওতায় চলতি বছর এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ৩০ জন পুরুষ ও একজন নারী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

ঢাকায় পৌঁছানো এসব নাগরিকদের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তায় সরাসরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা নিয়ে আসেন। বাকি ব্যক্তিদের বাণিজ্যিক এবং চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে পাঠানো হয়। সর্বশেষ গত শনিবার একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

নোয়াখালীর এক ফেরতপ্রাপ্ত ব্যক্তি গণমাধ্যমকে জানান, তাকে সম্মানজনকভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো রকম দুর্ব্যবহার বা অসম্মানজনক আচরণের মুখোমুখি হতে হয়নি। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, যা গৃহীত না হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিকদের সম্মানজনকভাবে ফেরতের বিষয়টি নিশ্চিত করতে শুরু থেকেই কূটনৈতিক পর্যায়ে কাজ করে আসছে সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে হাতকড়া পরানো কিংবা সামরিক বিমানে পাঠানোর মতো পন্থা এড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের তালিকা তৈরি করে তা বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। এরপর পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ সেই তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়।

এই পুরো প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। অভিবাসন ইস্যুতে সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা একাধিকবার বৈঠক করেছে। ফিরিয়ে আনা নাগরিকদের পুনর্বাসন এবং সহায়তায় বেসরকারি সংস্থা ব্র্যাককে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

ব্র্যাকের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশ থেকে ফেরত আসা অভিবাসীদের জন্য বিমানবন্দরে সংস্থাটি নিয়মিত সহায়তা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা নাগরিকদের ক্ষেত্রেও তারা প্রস্তুত রয়েছে প্রয়োজনীয় সহায়তা প্রদানে।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com