1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি (অটোরিকশা) নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন। চেকপোস্টে তল্লাশিকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

একপর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরে ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী এসে লাঠি হাতে হামলা করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিন সহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com