1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা সিটি কলেজে হামলা: দেশবাসীর কাছে বিচার চাইলেন অধ্যক্ষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ঢাকা : ঢাকা সিটি কলেজে আকস্মিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন। তিনি দেশবাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “আজ সকাল ১১টার দিকে কিছু সন্ত্রাসী হঠাৎ করেই কলেজে হামলা চালায়। এ ধরনের কর্মকাণ্ড একেবারেই অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

তিনি আরও জানান, এর আগেও রমজানের আগে কলেজের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপট স্মরণ করিয়ে তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), এবং ঢাকা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি—আজ যারা হামলায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন।”

ঢাকা সিটি কলেজকে ‘জাতীয় সম্পদ’ উল্লেখ করে অধ্যক্ষ বলেন, “আমরা শিক্ষার্থীদের সবসময় বলি—তোমরা সবাই ভাই-ভাই। মতভেদ থাকতে পারে, কিন্তু তা থেকে সংঘাত কিংবা হামলা কখনোই কাম্য নয়। ছাত্রসমাজের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।”

ঘটনার পর কলেজে উত্তেজনা বিরাজ করায়, সংঘাত এড়াতে আগামী দুই দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার সকল ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com