1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: নিরাপত্তা উপদেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এই কথা জানান তিনি।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে। যা কখনো কাম্য নয়।’

আরও পড়ুন: নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে রিট

রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।’

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে।’

এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com