1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

যেসব পণ্যের দাম বাড়বে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

অর্থ ও বানিজ্য ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্য আমদানিতে শুল্ক ও ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়বে।

যেসব পণ্যের দাম বাড়বে- সব ধরনের তামাকজাত দ্রব্য, আমদানি করা পোল্ট্রি শিল্পের প্যাকেটজাত পণ্য, আমদানি করা মধু, আমদানি করা স্টিল জাতীয় পণ্য, আসবাবপত্র, আমদানি করা দুধ, দুধজাত পণ্য, আমদানি করা বডি স্প্রে, গাড়ি রেজিস্ট্রেশন ব্যয়, সিরামিক পণ্য, বিদেশি জুস, সাইকেল, বিদেশি মোটরসাইকেল, অনলাইন কেনাকাটার খরচ, ইন্টারনেট খরচ, মোবাইল সিম কার্ড, মোবাইলে কল রেট, আমদানি করা চকলেট ইত্যাদি।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন- জিডিপিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। এতে ২০২০-২১ অর্থবছরের জন্য রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com