1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

জ্বালানি তেলের দাম বাড়লো

  • আপডেট টাইম :: বুধবার, ১ মে, ২০২৪

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে দাম বৃদ্ধির এ প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটারপ্রতি ১০৬ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৪.৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬ টাকা হতে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৮.৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছে।

পুনঃনির্ধারিত এ মূল্য বুধবার (১ মে) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০.৭৬ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় ১৩০.৬৯ টাকা এবং পেট্রোল ১০৩.৯৪ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯.৬৭ টাকায় বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com