1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্বে রদবদল: সিইও পদ ছাড়লেন মীর স্নিগ্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অ.) কামাল আকবর।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন স্নিগ্ধ।

স্নিগ্ধ বলেন, ‘আমি এই ফাউন্ডেশনের শুরুর সঙ্গে যুক্ত ছিলাম, থাকব ভবিষ্যতেও। তবে এখন থেকে আমি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করে যাব।’

আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয় ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর। সে সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে। সে সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com