1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে গর্ভধারিণী মা ভ্রাম্যমাণ আদালতের বিচারকের হাতে তোলে দিলেন ছেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এমন ঘটনা ঘটে।
সূত্র জানায়, চকপাড়া মহল্লার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে সৌমিক (১৯) মাদকাসক্ত হয়ে বাসার লোকজনকে অতীষ্ঠ করে তোলে। ফলে বাধ্য হয়ে ওর গর্ভধারীনি মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে এর প্রতিকার চান। মায়ের দাবী অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট আরিফুর রহমান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানে বের হন। এসময় সৌমিক টের পেয়ে বাসা থেকে বেড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com