1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বকশীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চার বারের সফল চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৮ ডিসেম্বর (শনিবার) আব্দুর রউফ তালুকদারের শুভাকাঙ্খীরা সকাল থেকে আনুমানিক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে রাস্তায় রিসিভ করে বহরসহ বকশীগঞ্জ নূর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। পরে সেখানে বকশীগঞ্জ উপজেলার সর্স্তরের জনগণের ব্যানারে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এতে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চার বারের সফল উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

আমেরিকান প্রবাসী ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু মোতালেবের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় সভায় বগারচর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন, কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা মোসাদ্দেকুর রহমান সবুজ, সাধুপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মনু গাজী, মেরুরচর ইউনিয়ন বিএনপির নেতা রঞ্জু মাস্টার, নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমতাজ , পৌর যুবদলের নেতা মোশাররফ হোসেন, ৪ নং ওয়ার্ডের যুবনেতা আবুল কালাম আজাদসহ অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় তিনি আয়োজকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এই বয়সে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। বকশীগঞ্জ উপজেলার সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com