1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীর নন্নীতে ইসলামী আন্দোলনের নবীণ সদস‍্য সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, ও বৈষম্যের মোকাবেলা, PR পদ্ধতিতে নির্বাচন এবং কল‍্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ‍্যে শেরপুরের নালিতাবাড়ীর নন্নীতে ইসলামী আন্দোলনের নবীন সদস‍্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নন্নীবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নন্নী ইউনিয়ন শাখার সভাপতি হাকীম মোঃ আব্দুর রব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মোঃ মামুনুর রাশিদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওঃ কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওঃ ফারুক আহমেদ, সেক্রেটারি মুফতি ফখরুদ্দিন রাজী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাঈল হোসেন জাফরী, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু বকর, সেক্রেটারি আলহাজ মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com