1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীলঙ্কার পর কোহলিদের জিম্বাবুয়ে সফরও বাতিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপরেই আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল তাদের। তবে বাতিল হয়ে গেলো দুটি সিরিজই।

গতকাল (১১ জুন) শ্রীলঙ্কা ক্রিকেট সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের দ্বীপরাষ্ট্রটিতে খেলতে না যাওয়ার বিষয়টি চূড়ান্ত করে। এর একদিন পর আজ (শুক্রবার) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিয়াই) সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে, করোনাভাইরাসের এই চলমান অবস্থায় ক্রিকেটারদের কোনো সফরে পাঠাতে ঝুঁকি নিতে চায় না তারা।

সময়ের হিসেবে এখনো দুই মাসের বেশি সময় হাতে ছিল বিসিসিয়াইয়ের হাতে। ভারত-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২২ অগাস্ট থেকে। তবে করোনার এই সময়ে ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলন ক্যাম্প করার অবস্থাও নেই। ফলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার সফরের বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় বিসিসিয়াই। তারা বলে, ‘ভারতীয় ক্রিকেট দল করোনার এই হুমকির মুহূর্তে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েতে সফর করবে না।’

ক্রিকেটারদের এখনো অনুশীলনে ফেরার মতো অবস্থা নেই জানিয়ে বিসিসিয়াই আরও যোগ করে, ‘ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের তখনই মাঠের অনুশীলনে ফেরাবে যখন পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই মুহূর্তে বিসিসিয়াই এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে না যার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোনো বিপদের মুখে পড়ে।’

এদিকে আগস্টের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পেয়েছিল ভারত। সে সিরিজের সম্ভাবনাও এখন সামান্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com