1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে বজ্রপাতে ৬ গাছ কাটা শ্রমিক আহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে ৬ জন আহত হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে একদল গাছ কাটা শ্রমিক সমশ্চুড়া পাহাড়ে সৃজিত সামাজিক বনের বিক্রিত আকাশমনির গাছ কাটছিল। এসময় বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পাশে থাকা শ্রমিকদের বিশ্রামের জন্য নির্মিত চালাঘরে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ শ্রমিক আহত হয়। আহতরা হলো- সমশ্চুড়া গ্রামের মোহাম্মদ শাহ আলম, জামের আলী, কাসেম আলী, মিষ্টার আলী, কসম আলী ও সাহেরুল ইসলাম। আহতদের প্রথমে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, ২ জন সুস্থ হয়ে ফিরে এসেছে ও ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com