1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

চীনে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। শনিবার পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের ওয়েনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বাড়ি ও কয়েকটি কারখানা ধসে পড়েছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হানে। আগুনের কুণ্ড আকাশের দিকে উঠছে এবং মানুষজন চিৎকার করছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে,ট্যাংকারের ধ্বংসাবশেষ এবং ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করেছে।

শনিবার বিকেল নাগাদ নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছায়। আহত আরও ১১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর পর বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com