1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে’ সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী শ্রীবরদীর ঝগড়াচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

হামজা-সোহেলের গোলে দাপুটে জয় বাংলাদেশের

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বর্তমানে বাংলাদেশের ফুটবলের নাম আসলে সবার আগে আসে হামজা চৌধুরীর নামটা। দেশের ফুটবলে নতুন করে যে উম্মাদনা তৈরি হয়েছে, তার বড় একটা কারণ হচ্ছেন হামজা চৌধুরী। দেশের মাটিতে আজ (৪ জুন) প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের।

ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন হামজা, সেইসঙ্গে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় গোলটা আসে সোহেল রানার পা থেকে।

দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। ঘরের মাঠে প্রথমবারের মতো খেললেন হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম। পুরোটা সময়জুড়ে দর্শকদের স্লোগানে মুখরিত ছিল গ্যালারি।

জাতীয় স্টেডিয়ামে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে ম্যাচে সবার নজর ছিলো হামজা ও ফাহামেদুলে ওপরেই। তারা দুজন অবশ্য হতাশ করেননি সমর্থকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামালের অ্যাসিস্ট থেকে গোল করে সমর্থকদের আনন্দে ভাসান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে প্রথম গোল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও এটা তার প্রথম গোল।

সবশেষ দেখায় গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা চৌধুরী। আজ দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেও তিনি ঝলক দেখিয়েছেন। আরও একবার হৃদয় জয় করলেন এই ফুটবলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com