1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শ্রীবরদীর ঝগড়াচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়াচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঝগড়াচরের আলোচিত তকদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক সুলতান আহাম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলী, ঝগড়াচর বাজার বণিক সমিতির সভাপতি রতনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com