1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফেরাতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়: আইনমন্ত্রী শ্রীবরদীর ঝগড়াচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : মহাসড়কের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সিসিটিভি স্থাপনসহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদের বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। আইনের আওতায় আনা হবে।’

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী ঈদে সড়কে চ্যালেঞ্জ বেশি। তবুও জনভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক–মহাসড়কে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’

তিনি আরও জানান, দুই মাসেই সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে ৩ লাখ কোটি টাকা প্রয়োজন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘গত দুই মাসে সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে দরকার হবে ৩ লক্ষ কোটি টাকা। অথচ বরাদ্দ পাওয়া যায় ৪০ হাজার কোটি টাকা মতো। তবে সড়ক প্রশস্ত করাসহ উন্নয়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে করবে সরকার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com