1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীর কর্ণঝোড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিল্লাত উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩ মে) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের সঙ্গীয় একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় লাল মিয়ার হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।

থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মিল্লাতকে আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com