1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

১০৩ দিন পর সকল বিমানবন্দর খুলছে মিশর

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ১৯ মার্চ সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার পাশাপাশি বিমানবন্দরগুলো বন্ধ করে দেয় মিশর। ১০৩ দিনের মাথায় অবশেষে আবার সবগুলো বিমানবন্দর খোলার সিদ্ধান্ত নিয়েছে মিশর সরকার। খবর আল জাজিরার।

১ জুলাই থেকে দেশটির সকল বিমানবন্দর খুলে দেওয়া হবে। চালু করা হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

দেশটির বিমান পরিবহনমন্ত্রী মোহামেদ মানার আনবা রোববার (১৪ জুন) এ বিষয়ে বলেছেন, ‘১ জুলাই থেকে আমরা আমাদের দেশের সকল বিমানবন্দরগুলো খুলে দিবো। ফ্লাইট চালু করবো অভ্যন্তরীণ ফ্লাইট। পাশাপাশি যেসব দেশ আমাদের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে চাইবে তাদেরও সুযোগ দেওয়া হবে।’

আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর বিদেশী পর্যটকদের জন্য তিনটি উপকূলবর্তী প্রদেশের রিসোর্টগুলো খুলে দেওয়া হবে। ১ জুলাই থেকে মিশর বিদেশী পর্যটকদের জন্য সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলোও খুলে দিবে।

করোনাভাইরাসে মিশরে এ পর্যন্ত ৪৪ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৫৭৫ জন। সেরে উঠেছে ১১ হাজার ৯৩১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com