1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লাদাখ সীমান্তে উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (১৭ জুন) তার এক মুখপাত্র বলেছেন, দুই দেশকেই সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেছেন, ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত ও চীনের মধ্যে সহিংসতা ও মৃত্রুর খবরে আমরা উদ্বিগ্ন।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা দুই পক্ষকেই সংযমী হওয়ার আহ্বান করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশই চেষ্টা করছে বলে আমরা একটা ইতিবাচক খবর পেয়েছি।’

সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এক সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনাবাহিনী। অবশ্য তাতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। রড ও পাথর নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে শুরুতে কর্নেল বি. সান্তোশ বাবু ও দুই ভারতীয় সেনার মৃত্যুর খবর জানা যায়। পরে সর্বশেষ খবরে ভারতীয় সেনাবাহিনী জানায়, তাদের ২০ জন সদস্য নিহত হয়েছেন।

চীন তাদের ক্ষয়ক্ষতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও ৪৩ জনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com