1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

লিবিয়ার গণকবরে মিললো আরো ৪৮ মরদেহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ লিবিয়ার তারহুনা অঞ্চলে গেল বৃহস্পতিবার ৮টি ও শুক্রবার ৩টিসহ মোট ১১টি গণকবরের সন্ধান পায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। শনিবার সেগুলো থেকে নারী-শিশুসহ ১৬০টি মহরেদ উদ্ধার করে। বুধবার (১৭ জুন) বিভিন্ন গণকবর থেকে আরো ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এ বিষয়ে লিবিয়ার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ আল মাদাঘি বলেছেন, ‘আসলে যেসব গণকবর তারহুনা অঞ্চলে পাওয়া গেছে সেগুলো সাধারণ কোনো বিষয় নয়, এটা হেলাফেলা করার মতো কিংবা ভুলে যাওয়ার মতো ব্যাপারও নয়। যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য এটা খুবই দুঃসহ স্মৃতি। লিবিয়া ও বিশ্ব মানবতার জন্য অশনি সংকেত। বুধবারও গণকবর থেকে ৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ডিএনএ সংগ্রহ করে বিকৃত মরদেহগুলোর পরিচয় সনাক্ত করার চেষ্টা করছি।’

লিবিয়ার সরকার দাবি করেছে তারা গণহত্যা ও গণকবরের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করছে। পাশাপাশি তারা অনুসন্ধান কমিটিও গঠন করেছে।

রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলটি হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তারা জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত ছিল। সম্প্রতি তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই বিভিন্ন স্থানে মৃতদেহ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।

উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com