1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মেসি-সুয়ারেজদের জিততে দেয়নি সেভিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শুক্রবার (১৯ জুন) রাতে সেভিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মেসি-সুয়ারেজদের অবশ্য জিততে দেয়নি সেভিয়া। গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।

লিওনেল মেসি এদিন দেশ ও ক্লাবের হয়ে করা ৬৯৯ গোল নিয়ে মাঠে নেমেছিলেন। সেভিয়ার বিপক্ষে গোলের দেখা পেলেই ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক ছুঁতে পারতেন। কিন্তু গোলশূন্য ড্র হওয়ার মাইলফলক ছোঁয়া হয়নি আর্জেন্টাইনের। অবশ্য সেট পিসে কয়েকটি সুযোগও পেয়েছিলেন। কিন্তু সেগুলো থেকে গোল আদায় করতে পারেননি। ম্যাচের অন্তিম মুহূর্তে লুইস সুয়ারেজ সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মেরে সুযোগটি হেলায় হারান।

ম্যাচের যোগ করা সময়ে সেভিয়ার সার্জিও রেগুইলন গোলের স্বর্ণালী সুযোগ পেয়েছিলেন। খুব কাছ থেকে শট নিয়ে গোল করার সুযোগ ছিল তার। কিন্তু পারেননি। তার নেওয়া মাটি ছোঁয়া শট সহজেই ধরে ফেলেন কাতালান গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান। তাতে গোলশূন্য ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি ম্যাচের।

এই ড্রয়ের ফলে লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। রোববার জিদানের শিষ্যরা রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলে পয়েন্টের দিক দিয়ে ছুঁয়ে ফেলবে বার্সেলোনাকে। এদিকে এই ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান কিছুটা মজবুত হলো সেভিয়ার জন্য। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে খেলার সুযোগও তৈরি হয়েছে তাদের।

৩০ ম্যাচ ৬৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ২৯ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ৩০ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট সংগ্রহ করে সেভিয়া আছে তৃতীয় স্থানে। ২৯ ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ অবস্থান করছে চতুর্থ স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com