1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনার টিকা আবিষ্কার করেছে নাইজেরিয়ার বিজ্ঞানীরা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার বিজ্ঞানীরা করোনাভাইরাস রোখার টিকা আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন শনিবার (২০ জুন)। ৭.৮ নাইজেরিয়ান নাইরাস খরচে এই টিকা তৈরি করেছেন তারা। প্রাথমিকভাবে কেবল আফ্রিকার জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা হবে এই টিকা। পরবর্তীতে বৃহৎ উৎপাদনের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশেও দেওয়া হবে। খবর আনাদোলু এজেন্সির।

গবেষকরা আফ্রিকার বিভিন্ন অঞ্চলের করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স সংগ্রহ করে সেটার ভিত্তিতে তৈরি করেছেন এই টিকা। যদিও তারা এখনো এই টিকার নাম প্রকাশ করেননি।

টিকার বিষয়ে গবেষক ডা. ওলাদিপো কোলাওলে বলেছেন, ‘বৈশ্বিক এই মহামারির একটা সমাধান দেওয়ার আকাঙ্খা থেকেই আমরা এটা তৈরি করেছি। টিকাটি গুজব কিংবা বাড়াবাড়ি নয়, সত্যিকার অর্থেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমরা একাধিকবার প্রয়োগ করে এটার বৈধতা যাচাই করেছি। প্রাথমিকভাবে এটা কেবল আফ্রিকানদের জন্য তৈরি। তবে অন্যান্যদের ক্ষেত্রেও এটা কাজ করবে। অবশ্য বিশ্বের জন্য উন্মুক্ত করতে আরো ১৮ মাস প্রয়োজন হবে।’

‘অনেক বৈজ্ঞানিক গবেষণার পর আমরা এটা তৈরি করতে পেরেছি। আসলে আমরা বুঝতে পেরেছি যে মানুষের ওষুধ নয়, করোনার টিকা প্রয়োজন। সে কারণেই আমরা টিকা আবিষ্কারের দিকে মনোযোগী হই।’ যোগ করেন তিনি।

এই টিকা তৈরি করতে ৭.৮ মিলিয়ন নাইরাসের যোগান দিয়েছে নাইজেরিয়ার ট্রিনিটি ইমুনোডেফিসিয়েন্ট ল্যাবরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্ট।

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ জন। মারা গেছে ৭ হাজার ৯৫০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com