1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: বিমানমন্ত্রী মাই টিভির ১৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিবরিয়া ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্যস্ত সড়কে হঠাৎ ভিমরুলের আক্রমণ, নারীসহ আহত ৮ জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ

কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : কোন একটি দল কিংবা ব্যক্তি বিবেচনায় নয়, বরং জীবনের হুমকি বিবেচনায় গোপালগঞ্জ থেকে এনসিপি নেতাদের উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে সেনাসদর। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এসব তথ্য জানান।

তিনি বলেন, অবশ্যই জীবন রক্ষা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা সেটা করেছি ইতোপূর্বে। কোন দল নয় বরং জীবন রক্ষার্থেই আমাদের এ কাজটি করতে হয়েছে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে গুলিতে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। এসময় এনসিপির শীর্ষ নেতাদের নিজেদের এপিসিতে করে উদ্ধার করে সেনাবাহিনী।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, এনসিপির প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর আছে কিনা?

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, কোন দলকে উদ্দেশ্য করে নয়। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদের আমরা উদ্ধার করেছি। সেটা দলের পরিচয়ে মুখ্য বিষ্য ছিল না। জীবন রক্ষার্থেই এ কাজটি করা হয়েছে।

তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই সেনাবাহিনী আয়ত্তের ভেতরে আছে, কাছাকাছি আছে সেনাবাহিনীর দায়িত্বের ভেতরে আছে ওই সময় কারও জীবন বিপন্ন হবে বলে আমি মনে করি না। এটা যে কারও বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে। সিনিয়র লিডারশীপের নির্দেশনা একই লাইনে দেওয়া।

কোন একটা আকস্মিকভাবে মৃত্যুর মুখে রেখে বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এ সময় তার প্রতি নজর না দিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, কোন জীবনের হানী ঘটুক, এটা কখনোই আমরা কাম্য করি না, আশাও করি না। কিন্তু গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক। গোপালগঞ্জের ঘটনা কোন প্রেক্ষাপটে ঘটেছে এবং কেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল সে বিষয়ে তদন্ত করতে একজন বিচাপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলেন তিনি।

তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কীভাবে এটা হয়েছে কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। সে পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।

মেজর সাদিক নামে এক কর্মকর্তা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনার বিষয়ে জনতে চাইলে নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে। তারপরেও আমি বলব, যে এরকম একটা ঘটনার কথা জানার পরে সে সেনাবাহিনী হেফাজতে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে এর বেশি এই মূহুর্তে বলা আমার মনে হয় সমিচীন হবে না।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গোষ্ঠীর সমসাময়িক সহিংসতার বিষয়ে তার ভাষ্য, সেখানে ইউপিডিএফ, জেএসএসের মতো যে দলগুলো আছে, তাদের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন সময় মারামারি হয়। অবশ্য সেনাবাহিনী কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে আমি নিশ্চিত যে এটাকে আরও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব এবং এটা অবশ্যই প্রয়োজন।

পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেএনফের সঙ্গে আরাকান আর্মির যোগসাজসের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা মোটামুটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরণের মানসিকতা নিয়ে তারা কাজ করছে। সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোন অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হবো না।

কেএনএফ কোন অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না জানিয়ে তিনি বলেন, যখন কেএনএফের উত্থান হল আমরা যদি খুঁজে দেখি সে সময় সময় কেএনএফের কর্মকান্ড। কেএনএফ বলবো না নিঃশেষ হয়েছে, কিন্তু বহুলাংশে তাদের আধিপত্য কমেছে। শুরুর দিকে কেএনএফের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর আট জন সদস্য নিহত হয়েছে, অসংখ্য আহত হয়েছে। গত কয়েক মাসে এরকম কোন ঘটনা দেখা গেছে কি-না প্রশ্ন রাখেন তিনি।

এই সেনাকর্মকর্তা বলেন, আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে, তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি। তাদের যে বিভিন্ন বেইজ বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি এবং সেগুলো ধ্বংস করা হয়েছে।

একটি স্বাধীন দেশে এরকম একটা কোন গোত্রের আধিপত্য কোন অবস্থাতেই মেনে নেওয়ার নয় জানিয়ে তিনি বলেন, সবমিলিয়ে যদি বলি কেএনএফ কোন অবস্থাতেই আধিপত্য বিস্তার করছে না বরং কেএনএফ এখন অন্তত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সবার সম্মিলিতভাবে কাজ করলে কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com