1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাই টিভির ১৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শেরপুর: মাই টিভি-এর ১৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুর-এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাই টিভির শেরপুর প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানার আয়োজনে বৃহস্পতিবার শ্রীবরদী মারকাজুল ইসলাম জবেদ আলী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে চ্যানেলটির সাফল্য ও সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, মৌলভী আখতারুজ্জামান, মাওলানা ওমর ফারুক, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ কাউসার আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যমকর্মী রেজাউল করিম রাজু, গাজীউর রহমান, রাজু মিয়াসহ স্থানীয় সাংবাদিক ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং মাই টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com