1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ৩

  • আপডেট টাইম :: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছেন।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় ।

হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে অটোরিকশা উল্টে কাভার্ড ভ্যানের পেছনের চাকার নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে গুরুতরে আহত অবস্থায় রিকশারচালক ও শিশুসহ তিনজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ।

সাভার হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিলো চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে।

এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশুটিকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com