1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়

  • আপডেট টাইম :: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বাহিনীর সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়।

খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ ছাড়া, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে একটি অবৈধ সীসা ব্যাটারির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজধানীর পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এই দূষণবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়। বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com