
বাংলার কাগজ ডেস্ক : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে কেন্দ্র করে রাজধানীর গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের সংগ্রাম এবং বিজয়ের স্মৃতিকে ধারণ করতেই এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানানো হয়।

নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের সংগ্রাম এবং বিজয়ের স্মৃতিকে ধারণ করতেই এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে। এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক মূল্যবান ইতিহাসের দলিল।

নির্মাণস্থলে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করার নির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা। ছবি: সংগৃহীত
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা।

নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
স্মৃতি জাদুঘরটি শুধু একটি ভবন নয়, এটি গণতন্ত্র ও জনগণের চেতনাকে লালন করার এক প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে।