1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ম্যাচসেরার পুরস্কার ৫৫ কেজি আলু, সঙ্গে উপহার ঠেলাগাড়ি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সাধারণত ম্যাচসেরার পুরস্কার হিসেবে ট্রফি কিংবা অর্থ দেওয়া হয়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। ৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়, তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি।

রোববার (৩ আগস্ট) নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তার দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন ম্যাচসেরাও।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আলুগুলো আমি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি এবং তারা এর মধ্যে কিছু আলু একটি স্যুপ কিচেনে দিয়েছে।’

এমন অদ্ভুত পুরস্কার নিয়ে ক্লাব জনসংযোগ বিভাগের পরিচালক ইয়াকব রাভন বলেন, ‘পুরস্কারের বিষয়টি ম্যাচের পৃষ্ঠপোষক ঠিক করে দেয়। আলু দেওয়ার বিষয়টি মজার ব্যাপার ছিল এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে।’

সম্প্রতি নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেওয়া হয়।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৩ সালে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com