1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে করোনা মোকাবেলায় সংবাদকর্মীরা মাঠে

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রূপ নেওয়ায় জনসচেতনতা বাড়াতে ও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানতে প্রচারণা চালিয়েছেন শেরপুরের নালিতাবাড়ীতে কর্মরত সংবাদকর্মীরা। সোমবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে এ প্রচারণা চালানো হয়।
সকালে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার থেকে পিপিই পড়ে হ্যান্ড মাইক হাতে শহরের করোনা আক্রান্তের পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি প্রচারণা কার্যক্রম শুরু করা হয়। এরপর প্রধান প্রধান ব্যস্ততম গলি হয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন গণমাধ্যমকর্মীরা। এসময় প্রেসক্লাব নালিতাবাড়ীর আহবায়ক লাল মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মুঞ্জরুল আহসান, বাংলার কাগজ এর প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাতে সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে করোনা পরিস্থিতি ও করণীয় বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত নালিতাবাড়ীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১ জনের, সুস্থ হয়েছেন ২১ জন আর চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। অবশ্য আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সরকারীভাবে শনাক্ত ও হিসেব রাখা হয়নি। পৌর শহরে মোট আক্রান্তের সংখ্যা ৩২ জন হওয়ায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করলেও প্রশাসন তৎপর না হওয়ায় স্বাস্থ্যবিধি মানছে না কেউই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com