1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

৭১ মঞ্চের ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ যাওয়ার খবর মিথ্যা: জেড আই খান পান্না

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ‘৭১ মঞ্চ’ ব্যানারে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার দাবি অস্বীকার করেছেন। আজ শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘৭১ মঞ্চের নামে ড.কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্টে ৩২ নং যাবার কথা বলা সঠিক নয়।’

লেখক তসলিমা নাসরিনের দেওয়া একটি ফেসবুক পোস্টের পর তিনি এই মন্তব্য করেন। তসলিমা নাসরিন ড. কামাল হোসেন এবং জেড আই খান পান্নার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন যে, ‘ড. কামাল এবং মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার নেতৃত্বে ৩২ নম্বরে শোকমিছিল যাবে, এবং স্বাধীনতার পক্ষে যারা, সবাই প্রস্তুত থাকুন।’

এর আগে, গত ৫ আগস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার লক্ষ্য নিয়ে ‘৭১ মঞ্চ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করে।

৫ আগস্ট প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে, যার সমন্বয়ক হিসেবে আছেন বীর প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com