1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর মাসব্যাপী এই কার্যক্রম রোববার (১০ আগস্ট) থেকে চালু হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর পাশাপাশি এবার কার্ডবিহীন সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) মোট ৩০ দিন পণ্য বিক্রি করবে টিসিবি। এছাড়া চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লায় তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ট্রাক থাকবে। এসব মহানগরী ও জেলায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) বিক্রি চলবে।

প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা ও এক কেজি চিনি ৮০ টাকা কিনতে পারবেন। সব মিলিয়ে তিনটি পণ্যের জন্য একজন গ্রাহকের খরচ হবে ২৬৫ টাকা।

টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ জন ক্রেতার জন্য পণ্য রাখা হবে। এর পাশাপাশি সারাদেশে স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে নিয়মিত বিক্রি চলবে। এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। টিসিবি মোট এক কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড সরবরাহের পরিকল্পনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com