1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

মারা গেছেন শিক্ষাবিদ যতীন সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

অধ্যাপক যতীন সরকার দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম অধ্যাপক যতীন সরকারের মৃত্যুর খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেকদিন ধরে অধ‍্যাপক যতীন সরকার কিডনি সমস‍্যা, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ৮ আগস্ট তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল পৌনে ৩টায় তিনি মৃত‍্যুবরণ করেন।

তাঁর মৃত‍্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী। তারা প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত জানান, বিকেল ৪টা থেকে অধ‍্যাপক যতীন সরকারের মরদেহ ময়মনসিংহ উদীচী কার্যালয়ের সামনে রাখা হবে। সেখানে তার ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তাকে নিয়ে যাওয়া হবে নেত্রকোণা শহরের সাতপাই এলাকায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় শ্মশানে দাহ করা হবে।

এক নজরে যতীন সরকার

অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোণার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক। সুদীর্ঘকাল ধরে তিনি মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দুই মেয়াদে তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ২০০৫ সালে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য তিনি প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসর নেন তিনি। অবসর গ্রহণের পর স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে নিজ জেলা নেত্রকোনায় চলে আসেন। সেখানেই শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতে বসবাস করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com