1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

টঙ্গীতে অবৈধ প্রতিষ্ঠানকে সিলগালা ও অর্থদণ্ড প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে কারখানায় খোলা তেল বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা, আরেকটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার একটি দল পুলিশি সহায়তা নিয়ে টঙ্গী বাজারে অভিযান চালায়। এসময় টঙ্গী বাজারের তিন ভাই সুপার মার্কেটে যমুনা সয়াবিন তেল নামে একটি অবৈধ কারখানাকে খোলা তেল বোতলজাত করে বাজারজাত করার সময় শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। একই সময় একই নামের আর একটি প্রতিষ্ঠানের জনৈক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা একটি কারখানা সিলগালা করে আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে গড়ে উঠা এই ধরনের কারখানাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com