1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝোলানো হবে : ধর্ম উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। এ বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করা হয়েছে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলব তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখব, যেন তারা মতামত জানাতে পারেন।

গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা, তামাক সরবরাহ করেছে। এগুলো জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়েছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে। আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসেবে গণ্য করা হয়।

এতে আমরা লজ্জিত হই। একজন হাজির কেন জর্দা-তামাক নিতে হবে। এগুলো বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করছে।’

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন। পরে তা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com