1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৪ হাজার টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে এক অস্ট্রেলিয়ান প্রবাসী সাড়ে ১৪ হাজার টাকা দিয়ে কিনে নেন। শনিবার (১৬ আগস্ট) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়।

জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে তাদের জালে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে গেলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার ৫০০ কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাই আমার কাছে আগেই অর্ডার দিয়ে রেখেছিল বড় ইলিশ মাছ পেলে তাকে দিতে। আজ সকালে জেলে সিদ্দিক হালদার ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে এলে সরাসরি তার কাছ থেকে আমি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে রাখি। পরে মাছটি ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করেছি।

তিনি আরও বলেন, মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। এখন পদ্মায়ও পাওয়া যাচ্ছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। এ ধরনের বড় সাইজের ইলিশ সাধারণত গভীর সমুদ্র থেকে আসে। এখন পদ্মা নদীতেও এমন ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেরা এভাবে লাভবান হচ্ছেন, যা আমাদের জন্য ইতিবাচক।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com