1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ভারতে গণপিটুনিতে নিহতের ৮ দিন পর আকরামের মরদেহ হস্তান্তর

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

শেরপুর : ভারতের মেঘালয়ে গণপিটুনিতে নিহত হওয়ার ৮ দিন পর শেরপুরের ঝিনাইগাতির যুবক আকরাম হোসেনের (৩০) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মধ্যনগর এলাকার বান্দ্রা হাজংপাড়া সীমান্ত দিয়ে ওই মরদেহ হস্তান্তর করে। মরদেহ গ্রহণ করেন নিহতের ভাই শেখ ফরিদ ও স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া। এ সময় বিএসএফ ও বিজিবিসহ দুই দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার খনজয় কৈথাকোণা গ্রামের একটি বনাঞ্চলে ডাকাত সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দেয় আকরাম হোসেনকে। পরে তারা আকরামকে গুরুতর আহত অবস্থায় ভারতীয় পুলিশের হাতে তুলে দিলে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। পরিবার জানায়, তিনি প্রায় ৮ বছর আগে বিয়ে করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বরিশাল শহরের রূপাতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আকরামের দুই ছেলে এবং এক বছরের একটি কন্যা রয়েছে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।

পরিবারের দাবি, গত ৬ আগস্ট বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আকরাম।
আকরামের স্ত্রী বন্যা বলেন, ৮ আগস্ট সকালে ফোন দিয়ে আকরাম বলেছিল সমস্যা নেই, টেনশন করো না। ৯ আগস্ট সকাল ৯টার দিকে আবার কল দিয়ে জানায়, সে ঝামেলায় আছে, ঝামেলা মিটে গেলে আবার কথা বলবে। প্রায় ৫০ সেকেন্ড কথা হয়েছিল। এরপর আর খোঁজ মেলেনি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৯ আগস্ট শনিবার গভীর রাতে আকরামসহ আটজন বাংলাদেশি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে মেঘালয়ে প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রোংদাংগাই গ্রামে গিয়ে এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা ও বাড়িঘরে হামলা চালান। ওই ঘটনায় স্থানীয়রা পাঁচ বাংলাদেশিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। আটককৃতরা হলেন- জামালপুরের মারুফুর রহমান (৩২) ও জাহাঙ্গীর আলম (২৫), নারায়ণগঞ্জের সায়েম হোসেন (৩০), কুমিল্লার মেহফুজ রহমান (৩৫) ও সুনামগঞ্জের মোবারক হোসেন (৩২)। তাদের কাছ থেকে একটি রিভলভার, তিনটি ওয়্যারলেস সেট, একটি ম্যাগাজিন ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। এরমধ্যে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com