1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে গুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ২

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নরসিংদী : নরসিংদীর পাঁচদোনা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পাঁচদোনা এলাকায় তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। তাদের উদ্ধার করে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। সর্বশেষ রোববার সন্ধ্যায় ঝুট নিয়ে তর্কের জেরে মোছাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লাল মিয়া মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় চলে রাত ১১টা পর্যন্ত। এতে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। দুইজন গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com