1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

‘ঘুষের টাকা’ নিয়ে সাভার পৌরসভার দুই কর্মকর্তার মারামারি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে একটি ফাইলের ‘ঘুষের পাঁচ হাজার টাকা’ নিয়ে দ্বন্দ্বে এমন মারামারিতে জড়িয়েছেন দুজন। বুধবার (২০ আগস্ট) দুপুরে সাভার পৌরসভা কার্যালয়ে এ মারামারির ঘটনা ঘটে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল হালিমের নাম পরিবর্তনের জন্য হাকিম আলী সরদার নমে এক ব্যক্তি পৌরসভায় আবেদন করেন। ওই আবেদনের জন্য কর আদায়কারী নজরুল ইসলাম হাকিম আলীর কাছ থেকে ৫ হাজার টাকা নেন। আবেদনের বিপরীতে গ্রাহককে ১ হাজার ১৫০ টাকার রশিদ দেন। তবে কাজ নিয়ে গড়িমসি করেন তিনি।

এদিকে টাকা দেওয়ার পরও কাজ না হওয়ায় ভুক্তভোগী হাকিম আলী বুধবার দুপুরে ওই অফিসের আরেক কর কর্মকর্তা মো. নাজমুল ইসলামের কাছে যান। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে মো. নাজমুল ইসলাম ফাইলটি কেন সমাধান করা হয়নি তা কর আদায়কারী নজরুল ইসলামের কাছে জানতে চান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং দুজনেই আহত হন। এ ঘটনার পরই অফিস ত্যাগ করে চলে যান নজরুল ইসলাম।

হাতাহাতির ঘটনার কথা স্বীকার করে কর কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আমার ওপর আগে হামলা চালিয়েছে। তারপর আমি প্রতিরোধের চেষ্টা করেছি।

সাভার পৌরসভার প্রশাসক মো. আবু বকর সরকার সাংবাদিকদের বলেন, দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com