1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা: প্রেস সচিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা, এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে যারা অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন কোনো ভিসা ছাড়াই। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরকে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাস হয়েছে বলেও জানান প্রেস সচিব।

তিনি আরও বলেন, কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা সমাধানে ২৪- ২৬ তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৫ তারিখে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহ দেশীয় বিভিন্ন সংস্থার কাজ করছে। তবে এতে বেশ কিছু বছর সময় লাগবে। তবে এ সরকার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com