1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সাদাপাথরে হরিলুট, দায় এড়াতে পারবে না কেউ: জনপ্রশাসন সচিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন, ‘এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, দল-মত কিংবা পদ-পদবি দেখে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’ শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় তিনি সাদাপাথর এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলমসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সচিব মোখলেছুর রহমান বলেন, ‘বিজিবি ক্যাম্পের নিকটবর্তী এলাকায় যে ভয়াবহ লুটপাট হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে শুধু পাথর লুট হয়নি, হয়েছে হরিলুট। বিজিবি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। দ্রুত নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে।’

সচিব পরিদর্শনের সময় এলাকাজুড়ে লুটপাটের স্পষ্ট চিহ্ন দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। অপরাধী কে, সেটি নয়—অপরাধটাই মুখ্য।’

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে স্থায়ী নজরদারির ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com