1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ঢাকা : তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। তবে ঢাকা থেকে সব ট্রেন যথা সময়ে ছাড়ছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র। ঘটনায় ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনের বাইরে চলে যায়।

দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। ফলে সেকশন ক্লিয়ার করা হয়েছে।

আরও জানায়, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। সেটি ক্যান্টনমেন্ট স্টেশনে ছোট শান্টিং শেষে উদ্ধারে যাবে। তারপর সবগুলো কোচকে ঢাকায় এনে শান্টিং করে যমুনা এক্সপ্রেস ট্রেন চালানো হবে।

আরেকটি সূত্র জানায়, লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকা থেকে ট্রেনগুলো ছেড়ে গেলেও আসতে বিলম্ব হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com