1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

স্পোর্টস ডেস্ক : সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফিরতি রাউন্ডও জয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২৭ আগস্ট) ভুটানের থিম্পুতে বাংলাদেশের মেয়েরা ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি থুইনু মারমার।

প্রথম লেগের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল ৩-০ গোলে। ফিরতি ম্যাচের এই জয় বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকিয়ে রাখলো। সন্ধ্যায় ভারত খেলবে ভুটানের বিপক্ষে। তার আগে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে ভারতের সমান্তরালে রয়েছে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়েছিল। তিনটি গোলই হয়েছে শেষ ৮ মিনিটে। ৩৮ মিনিটে থুইনু মারমার গোলে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। ইনজুরি সময় নেপাল একটি গোল করে ব্যবধান ২-১ করে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দুই গোলই করেন প্রীতি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও ৮৬ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি। শেষ দিকে প্রীতিকে বসিয়ে বিশ্রাম দেন বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু।

বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে ২৯ আগস্ট এবং শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ৩১ আগস্ট। পরের ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশ শিরোপা লড়াইয়ে নামবে ভারতের বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com