1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আগারগাঁও মোড় ব্লকেড করেছেন শেকৃবি শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ঢাকা : তিন দফা দাবিতে আগারগাঁও মোড় ব্লকেড করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শিক্ষার্থীরা দাবি আদায়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া; এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে, কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com