1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : আমন ধান, মসলা, ফল এবং সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপকরণ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান এবং কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের খরিপ/২ মৌসুমের এ কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৪ হাজার ৪১৫ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এরমধ্যে আমন ধান চাষের জন্য ২ হাজার, মরিচ চাষের জন্য ৭০ জন, লেবু চাষের জন্য ৫০ জন, বৃক্ষরোপণের জন্য ৫৪৫ জন এবং শাকসবজি উৎপাদনের জন্য ১ হাজার ৭৫০ জন কৃষককে প্রণোদনা সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com