1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকার বনভূমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা।

অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের যৌথ বাহিনী অংশ নেয়। এতে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ ও ৩০৩-এর প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

এ সময় ৪৮ জন দখলদারের নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় মোট ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বন বিভাগ জানিয়েছে, বনভূমি রক্ষা ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com