1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।

বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তবে আগের চাইতে ইমপ্রুভ করেছে। তার চোয়াল ও মাথায় আঘাত লেগেছে। ব্রেইনে ব্লিডিং হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হলো, এখানে তার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি।

তিনি বলেন, এটি খুবই পরিষ্কার—নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের উপর এমন আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষের সাথে তারা কী করেছে—চিন্তা করুন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি মনে করি, দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

এ সময় নুরকে বিদেশে চিকিৎসা করানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিএনপির মহাসচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com