1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

১,৫১৫ কোটির টাকার সার কিনবে সরকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৫১৫ কোটি টাকা। এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে।

বিশ্ববাজারে সারের দামে অস্থিরতা ও স্থানীয়ভাবে কৃষি উৎপাদনের মৌসুম সামনে রেখে এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ইউরিয়া ও ডিএপি সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আনাও সরকারের অন্যতম উদ্দেশ্য।

সরকারি সূত্রে জানা গেছে, আমদানির এই সিদ্ধান্তে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকানো যাবে। তাছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে আমদানি করায় খোলা বাজারে দরপত্র আহ্বানের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com