1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

রাকসু নির্বাচনে প্রার্থী হলেন ৫১ বছর বয়সী মোর্শেদ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার ব্যতিক্রমধর্মী এক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ৫১ বছর বয়সী চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান মনোনয়ন তুলেছেন রাকসুর ‘প্রচার ও প্রকাশনা’ সম্পাদক পদে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বয়স, অভিজ্ঞতা এবং জীবনের বিচিত্র অভিজ্ঞতার জন্য ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে পড়ালেখায় তার পথচলা শুরু হয়নি এখান থেকেই। এর আগে ২০০২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু পারিবারিক কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এরপর করপোরেট জীবনে কাটে দীর্ঘ সময়।

পরে আবার শিক্ষা জীবনে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি ২০১৭ সালে এসএসসি এবং ২০২০ সালে এইচএসসি পাশ করেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এরপর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

তিনি একজন বিবাহিত পুরুষ এবং চার কন্যা সন্তানের জনক। তার একজন মেয়ে বর্তমানে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছেন এবং সদ্য বিবাহিত। শাহরিয়ার নিজে হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী, আর জামাতা থাকেন জিয়া হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে।

রাকসু নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন সংগ্রামী মানুষ। বয়স আমার কাছে কখনো বাধা ছিল না। শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাই। আমি আশাবাদী, সবাই আমাকে সমর্থন করবেন। জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করব।

তিনি আরও বলেন, রাকসুতে প্রচার ও প্রকাশনা পদে মনোনয়ন নিয়েছি। বিশ্ববিদ্যালয় আমার নতুন জীবন দিয়েছে। এখানকার মানুষের ভালোবাসা আমাকে আন্দোলিত করে। আমি চাই, এই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে।

আজ (বুধবার) ছিল রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। একই সঙ্গে শেষ হয়েছে ডোপ টেস্ট জমা দেওয়ার সময়সীমাও। শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেট সদস্য পদে ২ জন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১১টি পদের জন্য ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com