1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

৪ হাজার এএসআই নিয়োগ: ২ হাজার পদোন্নতি, ২ হাজার সরাসরি

  • আপডেট টাইম :: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ বিভাগে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, নিয়োগের অর্ধেক হবে সরাসরি, আর অবশিষ্ট অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

বাহারুল আলম বলেন, ‘নিয়োগবিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় তা করে দিচ্ছে। এতে করে নিয়োগের পথ এখন কিছুটা সহজ হয়েছে।’

নির্বাচনের আগে এই নিয়োগ আসছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। প্রধান উপদেষ্টা সম্প্রতি একাধিক বাহিনীর নিয়োগ নিয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। এখন সেই কাজই হচ্ছে।’

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, পুলিশের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে এসে বিধিমালার কিছু সংশোধন নিয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, ‘পুলিশ রেগুলেশনের দুই-একটি সংশোধন করে নিয়োগ যাতে দ্রুত সম্পন্ন হয়, সে লক্ষ্যে আজকের বৈঠক হয়েছে। এতে করে এএসআইসহ অন্যান্য নিয়োগ দ্রুত সম্পন্ন হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com