1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

জব্দ করা গাঁজা সরিয়ে এসআইসহ তিন পুলিশ ক্লোজড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নাটোর : নাটোরের বড়াইগ্রামে জব্দ করা গাঁজার পরিমাণ কম দেখানোর অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক ও দুই কনস্টেবল আব্দুর রহমান ও শাহ আলমকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়কে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে ছাতিয়ানগাছা এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১৪টি ব্যাগভর্তি প্রায় ২৮ কেজি গাঁজা জব্দ করা হলেও মামলায় মাত্র ৭ কেজি দেখানো হয়। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হলে পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট তিন সদস্যকে ক্লোজড করে।

তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com